হোম > সারা দেশ > নেত্রকোণা

আটপাড়ায় উল্টো পথে আসা অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় উল্টো পথে আসা অটোরিকশার ধাক্কায় সাউদা মণি (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাসহ চালককে আটক করেছে পুলিশ।

নিহত সাউদা মণি উপজেলার দৌলতপুর গ্রামের সুলতু মিয়ার মেয়ে। অটোরিকশাচালক সাব্বির মিয়ার (১৯) বাড়ি জেলার বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামে। সাব্বির স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আ. রহিম। তিনি বলেন, অটোরিকশাসহ চালক সাব্বিরকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

দৌলতপুর গ্রামের প্রত্যক্ষদর্শী নন্দন মিয়া ও আলীম উদ্দিন জানান, আজ বিকেলে বাড়ির সামনে সড়কের পাশ দিয়ে হাঁটছিল সাউদা। এ সময় পেছন থেকে উল্টো পথে এসে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে সাউদা মারা যায়।

অটোরিকশা ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সাব্বির। স্থানীয় লোকজন তাঁকে আটক করে। পরে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাসহ সাব্বিরকে আটক করে থানায় আনে বলে জানান নন্দন ও আলীম।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির