হোম > সারা দেশ > শেরপুর

ঝিনাইগাতীতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আগুন

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে একটি চলন্ত যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ আগুন ধরে পুড়ে গেছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার চালক মো. বায়েজিদ সোমবার দুপুর ২টার দিকে শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে যাত্রী বোঝাই করে ঝিনাইগাতী উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বেলা আড়াইটার দিকে ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তেঁতুলতলা বাজারের কাছাকাছি পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। 

এ সময় চালকসহ সিএনজিতে থাকা যাত্রীরা ছোটাছুটি করে নেমে পড়েন। খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে পুড়ে ভস্মীভূত হয় সিএনজিচালিত অটোরিকশাটি। 

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিএনজিটির ইঞ্জিন ছাড়া পুরোটাই ভস্মীভূত হয়েছে। তবে এতে চালক বা কোনো যাত্রী আহত হননি। 

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির