হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে গুদাম থেকে ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মেছুয়া বাজারের একটি গুদামে গতকাল বুধবার সন্ধ্যায় যৌথ অভিযানে জব্দ চিনি। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একটি গুদাম থেকে ৮০ বস্তাভর্তি চার হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে অবৈধ চোরাচালানের সঙ্গে জড়িতরা সটকে পড়ায় তাদের কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী।

গতকাল বুধবার সন্ধ্যায় পৌরসভার মেছুয়া বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান চিনি জব্দের তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মেছুয়া বাজারের মসজিদের পেছনে একটি গুদামে ভারতীয় চিনি মজুত রয়েছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। গুদামটিতে ৮০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৪ হাজার কেজি চিনি রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

আসাদুজ্জামান বলেন, জব্দ চিনি থানা হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির