হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সহির উদ্দিন (৫৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে মাঝের পাড়া গ্রামের সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

সহির উদ্দিন সাধুরপাড়া ইউনিয়নের মাঝের পাড়া গ্রামের মৃত ইনছের আলীর ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ৮টার দিকে সহির উদ্দিন জারি গান শোনার কথা বলে বাড়ি থেকে বের হন। তবে এরপরে তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর আজ সোমবার দুপুরে বাড়ির পাশের সেতুর নিচে তার মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

বকশীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির