হোম > সারা দেশ > শেরপুর

ঝিনাইগাতীতে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে প্রাণ হারাল স্কুলছাত্র

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মো. অন্তর (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া। তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।’ 

অন্তর ধানশাইল ইউনিয়নের কুচনিপাড়া গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। সে পার্শ্ববর্তী কুরুয়া হাসমত আলী কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। অন্তরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় লোকজন ও অন্তরের পরিবার জানায়, আজ বিকেলে ঝড়ের সময় আম কুড়াতে বাড়ির বাইরে যায় অন্তর। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে পরিবার লোকজন উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির