হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষক–শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষক–শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র চলছে দাবি করে মানববন্ধন করেছেন শিক্ষক–শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। আজ সোমবার সদর হাসপাতাল প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশ করেন। সেখানে বক্তব্য দেন চিকিৎসক মাজহারুল আমিন, মারুফুল হক শাম্মী, শিক্ষার্থী জামিল ইমতিয়াজ, নিশাত হাসান ইমন প্রমুখ।

বক্তারা বলেন, নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, তা শিক্ষক-শিক্ষার্থীসহ নেত্রকোনাবাসী মেনে নেবে না। অবিলম্বে কলেজের মান নিয়ে ট্যাগ দেওয়া বন্ধ করে কলেজের সমস্যার সমাধান করতে হবে। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

একই দাবিতে শহরের প্রেসক্লাবের সামনে ‘নেত্রকোনার সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে মানববন্ধন করা হয়। এতে শিক্ষক–শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির