হোম > সারা দেশ > শেরপুর

খেতে পানি দিয়ে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত কৃষকের নাম আব্দুল করিম (৪৫)। তিনি উপজেলার কুতুবাকুড়া গ্রামের মৃত আব্দুর রসিদের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকালে উপজেলার কুতুবাকুড়া গ্রামের নিজের বেগুন খেতে পানি দিতে যান করিম। এ সময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা পানির মোটর স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান করিম। পরে তাঁর স্ত্রী ও ছেলে এসে তাঁকে উদ্ধার করে নন্নী উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী বলেন, বেগুন খেতে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে করিমের মৃত্যু হয়।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির