হোম > সারা দেশ > শেরপুর

ধানখেতে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে খানখেতে কাজের সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কৃষকের নাম সোহেল রানা (৩০)। তিনি উপজেলার কোন্নগর গ্রামের জামাল উদ্দীনের ছেলে। 

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে কৃষক সোহেল রানা বাড়ির পাশের মাঠে আমন ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় ও বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির