হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় অটোরিকশা উলটে বৃদ্ধ নিহত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে অটোরিকশা উলটে শহিলেশ চন্দ্র বিশ্বশর্মা (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর উপজেলার ভাটিয়ার গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শহিলেশ গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের মৃত ধরণীকান্ত বিশ্বশর্মার ছেলে। 

বৃদ্ধ শহিলেশ করাচাপুর বাজার থেকে অটোরিকশায় আদর্শনগর বাজারে যাওয়ার পথে ভাটিয়া গ্রামে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে করাচাপুর বাজারে নেন। এ সময় সব ফার্মেসি বন্ধ থাকায় স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা পরীক্ষা শেষে বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির