হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

শেরপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

শেরপুরে নিখোঁজের দুই দিন পর মোছা. খালেদা বেগম (৩৮) নামের এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদসংলগ্ন চরে গুচ্ছগ্রামের পাশে একটি মরিচখেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত খালেদা পাশের কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের মো. কাজল মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে সদর উপজেলার ডাকপাড়া গুচ্ছগ্রামের পাশে একটি মরিচখেতে বিবস্ত্র অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সদর থানা-পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি শেষে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে খবর পেয়ে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা লাশটি খালেদা বেগমের বলে শনাক্ত করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির