হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাজধানীতে গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

মারুফের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-নির্যাতনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, আজ দুপুরে তাঁকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।

মারুফ হাসান জেলা শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত তফসির উদ্দিন খান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছেড়ে পালিয়ে যান মারুফ হাসান। ১ আগস্ট তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা হয়।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির