হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ অপর দুই জেলের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ অপর দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কলমাকান্দার সোনাডুবি ও মোহনগঞ্জের ডিঙাপোতা হাওর থেকে লাশ দুটি উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে গতকাল সোমবার সকালে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

গত রোববার রাত ৩টার দিকে ঝড়ে জেলার কলমাকান্দার সোনাডুবি ও মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন অনীল চন্দ্র দাস (৪৫) ও দুলাল তালুকদার (৬০)। আজ মঙ্গলবার সকালে সোনাডুবি হাওর থেকে অনীলের লাশ উদ্ধার করা হয়। তা ছাড়া মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে নিখোঁজ দুলাল তালুকদারের (৬০) লাশ গতকাল সোমবার সন্ধ্যায় উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল সোমবার সকালে আব্দুল কুদ্দুসের (৩৮) লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অনীল চন্দ্র দাসের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোহনগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দুলাল তালুকদারের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির