হোম > সারা দেশ > জামালপুর

১৩ মাস পর যমুনায় সার উৎপাদন শুরু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

যমুনা সার কারখানা। ছবি: আজকের পত্রিকা

গ্যাস সংকট কাটিয়ে ১৩ মাস পর গত রোববার রাত থেকে উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দির যমুনা সার কারখানা। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ স ম মোসলে উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

কারখানা সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিগা ইউনিয়নের তারাকান্দিতে ১৯৯০ সালে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরুতে দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিকটন। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই চাপে গ্যাসের প্রয়োজন হয়। গ্যাসের চাপ স্বল্পতা আর বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে সার উৎপাদন কমে গিয়ে ১ হাজার ২০০ মেট্রিকটনে এসে দাঁড়িয়েছে।

গত বছর ১৫ জানুয়ারির পর থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনায় গ্যাসের চাপ আরও কমিয়ে দেয়। এ কারণে যমুনায় সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। টানা ১৩ মাস পর গত ১৩ ফেব্রুয়ারি থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। শুরু হয় সার উৎপাদনের প্রাথমিক কার্যক্রম। একই সঙ্গে চলে বিভিন্ন যন্ত্রাংশের মেরামত কাজ। এভাবে কয়েকটি ধাপ পেরিয়ে গত রোববার রাতে উৎপাদনে ফিরে যমুনা সার কারখানা।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটিতে গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ ছিল। গত ১৩ ফেব্রুয়ারি পুনরায় গ্যাস সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। সকল কার্যক্রম শেষে রোববার রাতে সার উৎপাদন শুরু হয়।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির