হোম > সারা দেশ > নেত্রকোণা

ভাঙচুরের মামলায় নেত্রকোনা আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

গাজী টুকু–সাদেকুর রহমান। ছবি: সংগৃহীত

ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় নেত্রকোনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

নেত্রকোনা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী খান পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু ও খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজী মোজাম্মেল হোসেন টুকু গত ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। গত সোমবার দিবাগত রাতে শহরের বাসায় ফেরেন তিনি। খবর পেয়ে রাতেই নেত্রকোনা মডেল থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অন্তত আধা ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, ‘জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গাজী টুকুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।’

অপরদিকে একই দিন দিবাগত রাতে খালিয়াজুরী উপজেলার বোয়ালী এলাকা থেকে সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এক কর্মকর্তা।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির