হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ৪ যুবক কারাগারে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার চার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ তাদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে আজ (বৃহস্পতিবার) ভোরে শহরের নালিতাবাড়ী বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান ও ট্রাক তল্লাশি করে ৪৪০ বস্তায় ২২ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ ও চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের চিনি ব্যবসায়ী মো. হারুন মিয়া (৩৪), একই উপজেলার পূর্ব বাজার এলাকার ট্রাকচালক শফিকুল ইসলাম (২৫), ঘোষ বেড় এলাকার পিকআপ ভ্যানচালক শেখ ফরিদ (২২) ও শংরা এলাকার ট্রাকচালকের সহযোগী হৃদয় দাস (১৮)। 

পুলিশ জানায়, ভারতীয় সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলা থেকে থেকে একটি পিকআপ ভ্যান ও ট্রাকে করে চোরাই চিনি আসছে। এমন খবরে বৃহস্পতিবার ভোরে শহরের নালিতাবাড়ী বাজার এলাকায় পুলিশ অবস্থান নেয়। এ সময় একটি পিকআপ ভ্যান ও ট্রাক এলে তা থামিয়ে দেয় পুলিশ। 

পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ২৭০ বস্তা ও পিকআপ ভ্যান থেকে ১৭০ বস্তাসহ মোট ৪৪০ বস্তায় ২২ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় চিনি ব্যবসায়ী, ট্রাকচালক, পিকআপ ভ্যানচালক ও ট্রাকচালকের সহযোগীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত ট্রাক ও চিনি থানায় রয়েছে।’

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির