হোম > সারা দেশ > নেত্রকোণা

ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঘটনার ২১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. বাবুল মিয়ার বাড়ি সদর উপজেলার ছোট গরদি এলাকায়। 

গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার হাটখলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান জানিয়েছেন।

পুলিশ জানায়, বাবুল মিয়া তাঁর তিনজন সহযোগী নিয়ে ২০০২ সালের ২১ মে রাতে এক নারীকে ধর্ষণ করেন। পরে ওই নারী বাদী হয়ে বাবুল মিয়াসহ চারজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

২০১৬ সালে আসামিদের অনুপস্থিতিতে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত চার আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তাঁদের মধ্যে মামলার তিন নম্বর আসামি প্রায় পাঁচ বছর আগে মারা যান। অন্য দুই আসামি কারাগারে রয়েছেন। আর বাবুল মিয়া পলাতক ছিলেন।

গতকাল বৃহস্পতিবার রাতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হকের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে বাবুল মিয়াকে গ্রেপ্তার করে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার বাবুল মিয়াকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির