হোম > সারা দেশ > শেরপুর

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে গণ স্বাক্ষর কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে একটি মহল শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া, বালিজুরিসহ ঝিনাইগাতী, নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী ও পাহাড় ধ্বংস করছে। এ ব্যাপারে প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুধু লোক দেখানো দু-একটি অভিযান পরিচালনা করলেও থেমে নেই বালু উত্তোলন। দ্রুত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে নদী ও পাহাড় বাঁচানোর দাবি জানান বক্তারা।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে গণ স্বাক্ষর কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য দেন ব্যারিস্টার মো. শাহাদাৎ হোসেন জিকু, শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. রোকুনুজ্জামান রুকন, সমাজসেবক মো. রুমান, মো. সুমন, সুলতান মাহমুদ সুমন, আল শাহরিয়ার শুভ, সালমান, আরিফ, শাকিল প্রমুখ।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির