হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জ কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে কীটনাশক পানে শাহ জামাল (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত শাহ জামাল মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামের হুদা শেখের ছেলে। 

পরিবারের লোকজন জানান, প্রায়ই জামালের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া লেগে থাকত। গতকাল রোববার সন্ধ্যার দিকেও স্ত্রীর সঙ্গে জামালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কীটনাশক পান করেন তিনি। এতে গুরুতর আহত হন জামাল। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মমেক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কীটনাশক পানে এক যুবক মারা গেছেন বলে জানতে পেরেছি। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির