হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ ও কলমাকান্দায় বাড়ির পাশে থাকা ডোবা এবং পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।  এর মধ্যে মোহনগঞ্জে দুই শিশু ও কলমাকান্দায় এক শিশুর মৃত্যু হয়েছে।

কলমাকান্দায় আজ শুক্রবার ভোর ৬টার দিকে পুকুরের পানিতে ডুবে জিসান নামে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। জিসান উপজেলার রায়পুর পূর্বপাড়া গ্রামের  মো. মোস্তাকিমের ছেলে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়মনাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হবে। 

এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহনগঞ্জের সমাজ-সহিলদেও ইউনিয়নের কয়ড়াপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে জিহাদ (৪) নামে এক শিশু ডোবার পানিতে ডুবে মারা যায়। আর একই দিনে মাঘান সিয়াধার ইউনিয়নের বড় বেথাম গ্রামের আলমগীরের আড়াই বছর বয়সী ছেলে আব্দুল্লাহ বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পরিবারের এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ির পাশের পুকুর ও ডোবায় পানি জমেছে। এই সময়টায় শিশুদের সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির