হোম > সারা দেশ > নাটোর

চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি ও জেরপূর্বক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগে করা মামলায় আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আইয়ুব আলী (৫৫) নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর ইউপির সদস্য। 

মামলার বাদী ফিরোজ আলী বলেন, চেয়ারম্যান আইয়ুব আলী ও তাঁর কয়েকজন অনুগতদের মাধ্যমে ২০২৩ সালের জুলাই মাসে তাঁর কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা না পেয়ে বিদ্যালয়ের ১৩ শতক জায়গা অবৈধভাবে দখলে নিয়ে সেখানে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে রাখেন। পরিস্থিতির কারণে সেসময় তাঁদের বিরুদ্ধে মামলা করতে না পারলেও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়। 

প্রশাসনের পক্ষে কাঁটা তারের বেড়াটি উচ্ছেদ হলেও তাঁর কাছে চাঁদার টাকা দাবি করা হচ্ছিল। বর্তমানে দেশে মামলা করার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় গতকাল বৃহস্পতিবার আদালতে মামলা করা হয়। 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ আলী বাদী হয়ে বৃহস্পতিবার গুরুদাসপুর আমলি আদালতে একটি মামলা করেন। আজ শুক্রবার গুরুদাসপুর থানায় ওই মামলাটি রেকর্ড করে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওই মামলায় আরও ১১ জন আসামি রয়েছে। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা