হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি             

তুষার হোসেন। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত যুবকের নাম তুষার হোসেন (২২)। তিনি উপজেলার হাবাসপুর গ্রামের বাসিন্দা। র‌্যাব-৫ সদস্যরা গতকাল বৃহস্পতিবার রাতে পুঠিয়া উপজেলার বেলপুকুর থেকে তাঁকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন ১৪ মার্চ গৃহবধূর স্বামী কাজের সুবাদে শরীয়তপুরে ছিলেন। শাশুড়ি ছাগল নিয়ে মাঠে গিয়েছিলেন। তখন বাড়িতে একা ছিলেন ওই নারী। এই সুযোগে বাড়িতে প্রবেশ করে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন তুষার। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ১৬ মার্চ মামলা করেন।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার তুষারকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা