হোম > সারা দেশ > নাটোর

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার যুবদল নেতা ও তাঁর দুই ছেলে জামিনে মুক্ত

নাটোর (লালপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ওয়ার্ড যুবদলের এক নেতা ও তাঁর দুই ছেলে জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) নাটোর কারাগার থেকে তাঁরা মুক্তি পান। এর আগে গতকাল রোববার বিকেলে তাঁদের জামিন আদেশ দেওয়া হয়।

মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লালপুর কলোনিপাড়া গ্রামের বাসিন্দা খোকন খাঁ (৫০), তাঁর দুই ছেলে ছাত্রদল কর্মী ফিরোজ (৩০) ও অনিক (২৪)।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, উপজেলার দক্ষিণ লালপুর কলোনিপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীরের বাড়িতে যুবদল নেতা খোকন ও তাঁর দুই ছেলে চাঁদার টাকা গুনছেন। আর ওই ইউপি সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তা চেয়ে আর্তনাদ করছে। এটি নজরে এলে চাঁদাবাজির অভিযোগে গত শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনী লালপুর কলোনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওয়ার্ড যুবদলের নেতা খোকন ও তাঁর দুই ছেলেকে আটক করে লালপুর থানায় হস্তান্তর করে।

এদিকে গত শনিবার সকাল ১০টার দিকে ওই তিনজনের মুক্তির দাবিতে প্রথমে লালপুর থানার সামনে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দিলে তাঁরা আবার লালপুর ত্রিমোহিনীতে অবস্থান নেন। দফায় দফায় অবরোধে লালপুর-নাটোর, লালপুর-ঈশ্বরদী ও লালপুর-বাঘা সড়কে চলাচলকারী শত শত যানবাহন আটকা পড়লে ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়। এরপর গত শনিবার দুপুরে আটক ব্যক্তিদের ১৫১ ধারায় অপরাধ নিবারণকল্পে অপরাধ প্রতিরোধ আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা