হোম > সারা দেশ > রাজশাহী

খেলার সময় ডোবায় ডুবে শিশুর মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ভুতবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম বাইজিদ (৪)। উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের আব্দুল মমিনের ছেলে সে। 

পুলিশ জানায়, বাইজিদের বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় একটি পোশাক কারাখানায় চাকরি করেন। বাইজিদ গ্রামের বাড়িতে দাদির কাছে থাকে। বাইজিদের দাদি আজ ধান সেদ্ধ করে বাড়ির পাশের এক ডোবায় সেই কড়াই ভিজিয়ে রেখেছিলেন। ওই ডোবার পাশে খেলা করছিল বাইজিদ। বাইজিদকে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে ওই ডোবার পানি থেকে বাইজিদের মৃতদেহ উদ্ধার করা হয়। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, পানিতে ডুবে শিশু নিহতের খবর পেয়ে একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা