হোম > সারা দেশ > নাটোর

নলডাঙ্গায় যুবদল নেতাকে পিটিয়ে ফেলে গেছে দুর্বৃত্তরা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় সজিব হোসেন (৩২) নামের এক যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পিটিয়ে আহত অবস্থায় ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার নীলডাঙ্গা এলাকায় তাঁকে ফেলে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

সজিব হোসেন (৩২) রামশাকাজির হাজিপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ও বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি পেশায় গ্রাম্য পশু চিকিৎসক। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা সজীব নামের একজনকে মাইক্রোবাসে তুলে নিয়ে পিটিয়ে ফেলে গেছে। তদন্ত করে দেখা হচ্ছে। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নলডাঙ্গা স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে সজিব হোসেন বাড়ির পাশে রামশাকাজিপুর ডা. নাছির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের সামনের চায়ের স্টলে ক্যারম বোর্ড খেলছিলেন। এ সময় হেলমেট পরিহিত চার-পাঁচজন লোক তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে পিটিয়ে আহত করে আধা কিলোমিটার দূরে নীলডাঙ্গা এলাকার জাহাঙ্গীরের মোড়ে ফেলে যায়। 

সজিব হোসেনের ভাই সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাইয়ের এক হাত ও এক পা ভেঙে গেছে বলে এক্স-রে রিপোর্টে জানা গেছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা