হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ৪৫ দিনের শিশুর করোনা

প্রতিনিধি

রাজশাহী: রাজশাহীতে এবার মাত্র ৪৫ দিন বয়সী এক কন্যাশিশুর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। শনিবার (২৬ জুন) দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ২০ জুন র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে শিশুটির করোনা পজিটিভ হয়। শিশুর নাম আফরিন রহমান। তাঁর বাবার নাম আরিফুর রহমান। তিনি নগরীর ছোট বনগ্রাম এলাকার বাসিন্দা। আরিফুর রহমানও বর্তমানে করোনা পজিটিভ অবস্থায় আছেন।

হাসপাতালে শিশুটির সঙ্গে আছেন তার মা মাহাবুবা খাতুন। তিনি জানান, গত রোববার নগরীর রেলগেট এলাকায় আফরিনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এতে রিপোর্ট আসে পজিটিভ। তারপর বাসায় ছিলেন। শিশুর বাবা আরিফুরও বাসায় আইসোলেশনে আছেন।

মাহবুবা জানান, করোনা পজিটিভ জানার পর লক্ষ্য করেন তাঁর মেয়ের শারীরিক সমস্যা বাড়ছে। তাই শনিবার তাঁকে রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে জানানো হয়, মিশন হাসপাতালে করোনার চিকিৎসা হয় না। এরপর নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও শিশুটিকে ভর্তি নেওয়া হয়নি। পাঠিয়ে দেওয়া হয় রামেক হাসপাতালে।

তবে স্বামী এবং কন্যাশিশু করোনায় আক্রান্ত হলেও নিজের পরীক্ষা করাননি মাহাবুবা খাতুন। তিনি বলেন, ‘স্বামী আর বুকের সন্তান আক্রান্ত। তাই ধরেই নিয়েছি আমিও আক্রান্ত। তবে আমার কোনো শারীরিক সমস্যা নেই।’ তিনি মেয়ের চিকিৎসার জন্য সবার সহায়তা চান।

মাহাবুবা জানান, হাসপাতালে ভর্তি করার পর কয়েকটি পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট স্বাভাবিক আছে বলে চিকিৎসক জানিয়েছেন। তাও তাঁর ভয় হচ্ছে। পরীক্ষার জন্য রক্ত দেওয়ায় বাচ্চাটা কাহিল হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে ঘুমাচ্ছে। মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছে।

রাজশাহীতে এত কম বয়সী শিশুর করোনা আক্রান্তের খবর এবারই প্রথম পাওয়া গেল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, শিশুদের জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই। তাই বড়দের ওয়ার্ডেই বাচ্চাটাকে রাখা হয়েছে। তবে শিশু বিশেষজ্ঞ এবং কোভিডের চিকিৎসকদের সমন্বয়ে গুরুত্ব সহকারে শিশুটির চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা