হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে গত বৃহস্পতিবার আলী হোসেনসহ তিনজনের বিরুদ্ধে রাজশাহীর কাটাখালী থানায় একটি মামলা হয়েছে। পবার তরফ পারিলা গ্রামের আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পবার আশরাফের মোড় দিয়ে যেসব ট্রাক্টর চলাচল করে, সেসব থেকে চাঁদা আদায় করা হয়। ওই এলাকা দিয়ে আব্দুল কুদ্দুসের একটি ট্রাক্টর চলে। গত ২৬ ফেব্রুয়ারি, ৪ মার্চ ও ১৩ মার্চ গাড়ি চলাচলের জন্য ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা চাঁদা আদায় করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, তাঁর ছেলে মো. আকাশ ও নলখোলা গ্রামের মো. শাহীন নামের এক ব্যক্তি।

অভিযোগে বলা হয়, ২০ হাজার টাকা দেওয়ার পরও প্রতিদিন প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা করে চাঁদা তোলা হয়। ১৬ মার্চ রাতে কুদ্দুসের গাড়ি থেকে আবার চাঁদা দাবি করা হয়। ৩০ হাজার টাকা দেওয়ায় এই ১০০ টাকা দিতে চাননি চালক। তখন আলী হোসেন ট্রাক্টরের চালককে মারধর করেন। এই অভিযোগে থানায় মামলাটি করা হয়েছে।

বিষয়টি নিয়ে কথা বলতে পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনকে কল করা হলেও তিনি তা ধরেননি।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে একটি মামলা করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা