হোম > সারা দেশ > রাজশাহী

শাশুড়িকে হত্যা মামলায় জামাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শাশুড়িকে হত্যা মামলার আসামি শাকিল আহমেদ ওরফে তছিকুল। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাঘা উপজেলায় শাশুড়িকে হত্যা মামলার আসামি শাকিল আহমেদ ওরফে তছিকুলকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হেদাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাকিলের বাড়ি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এসব তথ্য জানিয়েছে।

র‍্যাব জানায়, ২০২৩ সালের ৩ আগস্ট রেহেনা খাতুনের মেয়ে মনিকা খাতুনের (২৫) সঙ্গে বিয়ে হয়েছিল শাকিলের। বিয়ের পর থেকেই মনিকাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন শাকিল। একপর্যায়ে মনিকা মায়ের বাড়ি চলে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন শাকিল।

এর জেরে গত বছরের ২৭ এপ্রিল শ্বাসরোধ করে ও ধারালো দা দিয়ে কুপিয়ে শাকিল তাঁর শাশুড়ি রেহেনা খাতুনকে (৫০) হত্যা করেন। এরপর লাশ পুকুরে ফেলে দেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে হত্যা মামলা হয়। আর ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শাকিল। পুলিশের পাশাপাশি র‍্যাব এ ঘটনার ছায়া তদন্ত করছিল।

এদিকে বুধবার রাতে এলাকায় ফেরার খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাঁকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা