হোম > সারা দেশ > রাজশাহী

চাকরির কথা বলে ১২ লাখ টাকা ঘুষ, প্রধান শিক্ষক কারাগারে

ধুনট (বগুড়া) প্রতিনিধি

চাকরির কথা বলে ১২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বগুড়ার ধুনটে জামিল উদ্দিন (৫২) নামে এক শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে গতকাল বুধবার মথুরাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার জামিল উদ্দিন উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি খাদুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নলডাঙ্গা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলেকে খাদুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে জামিল উদ্দিন ১২ লাখ টাকা ঘুষ নেন। প্রায় এক বছর আগে টাকা হাতিয়ে নিলেও পরবর্তীতে বিদ্যালয়ে চাকরি দিতে পারেননি তিনি। এ অবস্থায় মোফাজ্জল হোসেন প্রধান শিক্ষকের কাছে বারবার টাকা ফেরত চাইলে দিতে ব্যর্থ হন। 

এ সময় জামিল উদ্দিন নিজ নামে ব্যাংকের হিসাব নম্বর লিখে একটি চেক স্বাক্ষর করে মোফাজ্জল হোসেনকে দেন। কিন্তু জামিল উদ্দিনের ব্যাংক হিসাব নম্বরে প্রয়োজনীয় টাকা না থাকায় প্রতারিত হয়ে মোফাজ্জল হোসেন প্রায় ৬ মাস আগে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত থেকে জামিল উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা