হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় করোনায় নারীসহ মৃত্যু ২ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। মৃত দুজন হলেন শাজাহানপুর উপজেলার বাসিন্দা আব্দুস সাত্তার (৬৫) ও বগুড়া সদরের জাহানারা বেগম (৭০)। 

একই সময়ে ২৫৭টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বগুড়ায় করোনায় নতুন দুজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুসংখ্যা দাঁড়াল ৮০৯। মৃতদের মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৭০১ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়ার একজনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতদের মধ্যে মোট বগুড়ার বাসিন্দা দাঁড়ায় ৭০২ জন। তবে মৃত্যুর এই তালিকায় করোনার উপসর্গ নিয়ে মৃতরা নেই। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৭৯ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন। তাঁদের মধ্যে শজিমেক হাসপাতালে ৩৩, মোহাম্মদ আলী হাসপাতালে ২৩, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৭ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন। 

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া গতকালের (বুধবার) তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৬১টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা