হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা কীভাবে ঘটেছে তাও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় কুমার পোদ্দার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশগুলো উদ্ধার করার কাজ চলছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল পাওয়া গেছে। দুই মোটরসাইকেলে সংঘর্ষ হয়েছে, না কি অন্য কোনো গাড়ি চাপা দিয়ে গেছে তা আমরা নিশ্চিত নই। এখনো কোনো প্রত্যক্ষদর্শী পাইনি।

এসআই হৃদয় কুমার বলেন, নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কীভাবে ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা