হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে লেবুর কেজি ১৫ টাকা, লোকসানে চাষিরা

প্রতিনিধি চাটমোহর (পাবনা) 

পাবনার চাটমোহরে লেবুর চাহিদা বাড়লেও উৎপাদন ও সরবরাহ বেশি হওয়ায় হাট–বাজারে পানির চেয়ে কম দামে বিক্রি হচ্ছে লেবু। চাষিরা বাজারে লেবু বিক্রি করতে এসে পাইকারি ক্রেতা না পাওয়ায় বিক্রি করতে পারছেন না। মাস চারেক আগেও বেশ ভালো দামে লেবু বিক্রি করেছেন চাষিরা। কিন্তু দুই সপ্তাহ ধরে বাজারে লেবুর দর একেবারেই কমে গেছে। ১২ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ লেবুর দাম কমে যাওয়ায় দিশেহারা চাটমোহরের লেবুচাষিরা।

উপজেলার বিলচলন ইউনিয়নের বোথর গ্রামের সঞ্চিত চক্রবর্তী বলেন, `অসময়ে প্রায় ৪০ টাকা হালি লেবু বিক্রি করেছি। লাভজনক হওয়ায় গত দুই বছরে চাটমোহরের বিভিন্ন গ্রামের অনেক মানুষ লেবুর চাষ শুরু করেছেন। অনেক কৃষক এরই মধ্যে সফলতাও পেয়েছেন। কিন্তু বর্তমান সময়ে লেবুর দাম একেবারেই কমে গেছে। বাজারে প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায়।' 

চাটমোহর পৌর সদরের লেবু ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, চাটমোহর থানা বাজারে প্রায়শই ১৫ টাকা দরে লেবু বিক্রি করছেন তিনি।

চাটমোহর উপজেলার কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০ হেক্টর জমিতে লেবুর চাষ হচ্ছে। চাটমোহরে বর্তমানে চায়না, থাই, সিডলেস ও দেশি পাতিলেবুর চাষ হচ্ছে। চায়না, থাই ও সিডলেস লেবুতে সারা বছরই কম–বেশি ফলন পাওয়া যায়। বর্তমানে লেবুর মৌসুম চলায় সরবরাহ বেশি, তাই দাম কমেছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা