হোম > সারা দেশ > রাজশাহী

অপারেশন ডেভিল হান্ট

আরএমপিতে ২৪ ঘণ্টায় আ.লীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অপারেশন ডেভিল হান্টে রাজশাহী মহানগরে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন রাজশাহীর হড়গ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নয়ন শেখ, আওয়ামী লীগের কর্মী মো. হানিফ, সাব্বির আহমেদ ও রহিদুল ইসলাম বিশাল।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রাতে যৌথ বাহিনীর অভিযানে মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।

তবে রাজশাহী নগরের বাইরে জেলার ৮ থানা এলাকায় অভিযানে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানাতে পারেননি জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা