হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে আওয়ামী লীগ নেতার হয়রানির অভিযোগ স্কুলশিক্ষকের

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক স্কুলশিক্ষক। আজ বুধবার দুপুর ৩টায় ধুনট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ তারেক হেলালের বিরুদ্ধে অভিযোগ করেন এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান।

স্কুলশিক্ষক আব্দুল হান্নান তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘গত ২০ মার্চ এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্য ৫ জন, শিক্ষক প্রতিনিধি ৩ জন এবং একজন দাতা সদস্যসহ ৯ জন নির্বাচিত হয়। আমি শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হই।’ 

হান্নান আরও বলেন, ‘অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের ভোটে ২৫ মার্চ ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন হয়। নির্বাচনে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক ও এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ তারেক হেলাল প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগ নেতা এমএ তারেক হেলাল পরাজিত হন। সভাপতি পদ না পেয়ে এমএ তারেক হেলাল থানায় আমার বিরুদ্ধে ৬ লাখ টাকা উৎকোচ গ্রহণের মিথ্যা অভিযোগ দেন।’ 
 
স্কুলশিক্ষক আব্দুল হান্নান বলেন, ‘প্রকৃতপক্ষে তাঁর সাথে নির্বাচনের আগে ও পরে আমার কোনো কথাই হয়নি। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মানহানিকর, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। আমি এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি, সেই সঙ্গে থানা থেকে মিথ্যা অভিযোগটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা