হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

রেললাইনে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়া ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেল পথের সিরাজগঞ্জের উল্লাপাড়া চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ছাত্রীর নাম রিতু খাতুন (১৪)। সে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল রিতু।

রিতুর স্বজনেরা জানান, রিতুর মা-বাবা বেঁচে নেই। উল্লাপাড়ায় তার ফুফুর বাড়ি থেকে পড়া লেখা করত।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন জানান, আজ ভোরে রাজশাহী থেকে একটি মালবাহী ট্রেন ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি উল্লাপাড়ার চরঘাটিনা রেলগেটে পৌঁছালে রিতু খাতুন ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ থেকে মাথা বিছিন্ন হয়ে যায়। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা