হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় মিথিলা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার রত্নীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি উপজেলার রত্নীপাড়া গ্রামের মোহাব্বত আলীর মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ৯টার দিকে মিথিলার মা সুবর্ণা খাতুন বাড়ির উঠানে বসে বিদ্যুচ্চালিত ফ্যান দিয়ে চাল পরিষ্কার করছিলেন। বিদ্যুতের তারটিতে ছিদ্র থাকায় টিনের ঘরের বেড়া বিদ্যুতায়িত হয়। এ সময় শিশুটি টিনের বেড়া স্পর্শ করলে ঘটনাস্থলেই মারা যায়। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা