হোম > সারা দেশ > রাজশাহী

মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

রাবি প্রতিনিধি 

নিহত পুরনজিত মহালদার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। ছবি: আজকের পত্রিকা

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পূরণজিত মহালদার মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় নগরীর বারোরাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পূরণজিত মহালদার। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান তিনি।

আজ সকাল ৯টায় অধ্যাপক পূরণজিতের মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে রাখা হয়। সেখানে তাঁর সহকর্মী, শিক্ষার্থী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা শেষ বিদায় জানান। তাঁর মরদেহ গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায় নেওয়া হবে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

ড. পূরণজিত মহালদারের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অ্যালামনাই সভাপতি জামিল রায়হান ও সাধারণ সম্পাদক শহীদ ইকবাল শোক জানিয়েছেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা