হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ছেলের মৃত্যুর খবরে জ্ঞান হারালেন বাবা, ২ ঘণ্টা পর মারা গেলেন তিনিও

নাটোর প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে গোলাম রাব্বানীর (৩০) মৃত্যু হয়। এ খবর সইতে না পেরে দুই ঘণ্টা পর তাঁর বাবা ছাবেদ আলীও (৫৮) মারা যান। গতকাল শনিবার রাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল শনিবার রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে মারা যান রাব্বানী। তাঁর মৃত্যুর খবর শুনে রাত ১২টায় তাঁর বাবা ছাবেদ আলীর মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। মৃত দুজনের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রাব্বানীরা দুই ভাই। রাব্বানী দীর্ঘদিন ধরে কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত সপ্তাহে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

ইউপি সদস্য গোলাম মোস্তফা আরও বলেন, রাব্বানীর মৃত্যুর খবর শুনে বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এ খবর শুনে তাঁর বাবা ছাবেদ আলীও কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রাত ১২টার দিকে তিনিও মারা যান। ছাবেদ আলী দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা