হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে পিস্তলসহ গ্রেপ্তার যুবক কারাগারে 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাটে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার হলিদাগাছি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম এনামুল হক (৩৬), তিনি পুঠিয়া উপজেলার কানাইপাড়া গ্রামের বাসিন্দা। 

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল রোববার রাতে চারঘাট উপজেলার হলিদাগাছি বাজার থেকে অস্ত্রসহ এনামুলকে আটক করে। সে বিক্রির জন্য নিজের কাছে এই অস্ত্র রেখেছিল। 

পরে তার বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এনামুল হকের বিরুদ্ধে পুঠিয়া থানায় আগেও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা আছে। নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা