হোম > সারা দেশ > নওগাঁ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নিয়ামতপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা। ছবি: আজকের পত্রিকা

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন নওগাঁ নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রেজাউল করিম রেজা। আজ সোমবার জেলা কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

এর আগে আজ ভোরে রেজাউল করিমের বাবা উজ্জ্বল বিশ্বাস (৭০) ইন্তেকাল করেন। গতকালই তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। বিকেলে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

গত ২০ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে রেজাউল করিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নিয়ামতপুর থানার একটি নাশকতা মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, রেজাউল করিম বাবার মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নেন এবং জানাজার পর আবারও তাঁকে কারাগারে পাঠানো হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা