হোম > সারা দেশ > রাজশাহী

রামেকের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত আটজনের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। বাকি চারজন মারা গেছেন করোনার উপসর্গে।

তিনি আরও জানান, মারা যাওয়া আটজনের পাঁচজনই করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্য তিনজন রাজশাহীর বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ২৯ নম্বরে মারা গেছেন ছয়জন। এ ছাড়া ৩৯ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে একজন করে করে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২২৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২ টি।

এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে চারজন, ২৬ মে চারজন, ২৭ মে চারজন, ২৮ মে নয়জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে চারজন, ১ জুন সাতজন, ২ জুন সাতজন এবং ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন মারা গেছেন। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা