হোম > সারা দেশ > বগুড়া

বাদীর টাকা কেড়ে নেওয়া সেই এসআই প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি

জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

মামলা করতে আসা নারীর কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার অভিযোগে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসানকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে সদর থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। থানা থেকে প্রতিবেদন পাওয়া গেলে সাময়িক বরখাস্ত করা হবে।

জানা গেছে, মা ও বোনকে মারধরের ঘটনায় শহরের হাড্ডিপট্টি এলাকার আরিফুল ইসলামের মেয়ে আফছানা জাহান ১৬ মার্চ মামলা করতে বগুড়া সদর থানায় যান। থানার ডিউটি অফিসার এসআই জাহিদ মামলার খরচ বাবদ ১০ হাজার টাকা দাবি করেন। এত টাকা নেই বলার একপর্যায় তাঁর হাতে থাকা তিন হাজার টাকা কেড়ে নিয়ে আরও সাত হাজার টাকা নিয়ে আসতে বলেন তিনি।

সন্ধ্যা পর্যন্ত থানায় বসে থেকে বাড়ি ফিরে যান আফছানা জাহান। মামলা রেকর্ড না হওয়ায় পরদিন সোমবার আবারও থানায় যান তিনি। এ সময় তিনি একজন সংবাদকর্মীর মাধ্যমে বিষয়টি থানার ওসিকে জানালে জাহিদ তিন হাজার টাকা ফেরত দেন এবং মামলাটি রেকর্ড করেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা