হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

জাহাঙ্গীর আলম ওরফে ডিও। ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ওরফে ডিও আলমকে (৫১) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার নেত্রকোনার মদন উপজেলার বারোটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম বগুড়ার গাবতলী উপজেলার সাঘাটিয়া (পূর্বপাড়া) গ্রামের বাচ্চু প্রাংয়ের ছেলে এবং গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।

ইকবাল বাহার জানান, জুলাই বিপ্লবের পর থেকে জাহাঙ্গীর আলম পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় হত্যা, হত্যাচেষ্টা, মারামারি ও বিস্ফোরক আইনে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে বগুড়ায় আনা হয়েছে। শনিবার তাঁকে আদালতে হাজির করা হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা