হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ রোববার সকালে জেলার তিন উপজেলার তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

গাবতলী উপজেলার রেল স্টেশনের পাশের একটি মাঠে অর্ধশত মুসল্লিরা সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেন। এ ছাড়াও ধুনট উপজেলার হাশুখালী গ্রামে ও সোনাতলার কালাইগাটা গ্রামে কয়েকবাড়ির মুসল্লিরা সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেছেন।

শিশু ও নারীরা জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় অপ্রীতিকর ঘটনায় এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মুসল্লিরা দাবি করেন, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে রোজা রাখা হারাম। সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সে হিসেবে আমরাও পালন করছি। এর আগেও ঈদ পালন করেছি। একই তারিখে রোজা রাখা ও ঈদ উদ্‌যাপন করার জন্য সব মুসলমানদের প্রতি আহ্বান জানান নামাজে আসা মুসল্লিরা।

বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, বেশ কয়েকজন মুসল্লি তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আজই ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন। গাবতলীতে ঈদ জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা