হোম > সারা দেশ > নাটোর

নাটোরে মেছো বাঘকে পিটিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি

গতকাল শুক্রবার নাটোর সদর উপজেলার তেবারিয়া ইউনিয়নে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ শনিবার বিভাগের কর্মচারী রফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে মৃত বাঘটিকে উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে। 

এখনো কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে বন বিভাগ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কৈগাড়ির কৃষ্টপুর এলাকার মিরাজ আলীর হাঁসের খামারে আক্রমণ করে মেছো বাঘটি। এ সময় খামার মালিকসহ এলাকার লোকজন বাঘটিকে ঘিরে ফেলে এবং পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে। 

বন বিভাগের কর্মচারী রফিকুল ইসলাম বলেন, এই এলাকায় আরও বাঘ থাকতে পারে। তাই ভবিষ্যতে সেগুলো বের হলে না মারার জন্য অনুরোধ করা হয়েছে।  

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা