হোম > সারা দেশ > রাজশাহী

রুয়েটে ৩ দিনের আন্তর্জাতিক কনফারেন্স শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘প্ল্যানিং, আর্কিটেকচার অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং’ বিষয়ক তিন দিনের আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রুয়েট কেন্দ্রীয় অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অতিরিক্ত দায়িত্বের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। 

রুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী এতে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উত্তর ও পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ। 

পুরকৌশল অনুষদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক কনফারেন্সে দেশে ও বিদেশের প্ল্যানিং, আর্কিটেকচার, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক গবেষক, একাডেমিসিয়ান, শিক্ষাবিদ ও প্রকৌশলীসহ ২৫০ জনের অধিক অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা