হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

মোবাইল কেড়ে নেওয়ায় মায়ের ওপর অভিমানে কিশোরের আত্মহত্যা   

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইল কেড়ে নেওয়ায় মায়ের ওপর অভিমানে করে শাহ আলম (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে প্রসাদপুর কাঁঠাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শাহ আলম রহনপুর পৌরসভার প্রসাদপুর মহল্লার কাঁঠাল মোড়ের বাসিন্দা কাবির আলীর ছেলে।

পুলিশ জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলম নিজ ঘরে মোবাইল দেখছিল। ওই সময় তার মা শাহানা বেগম বাড়ির কাজের জন্য তাকে ডাক দেন। কিন্তু সে মোবাইলে ব্যস্ত থাকায় মায়ের ডাকে সাড়া দিচ্ছিল না। পরে মা তার কাছ থেকে মোবাইলটি কেড়ে নিয়ে যান। ঘটনার পর অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে গামছা বেঁধে আত্মহত্যা করে সে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে আলমের মরদেহ উদ্ধার করে গোমস্তাপুর থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন, ‘শাহ আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা