হোম > সারা দেশ > রাজশাহী

স্ত্রীসহ সাবেক এমপি এনামুল হকের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহী–৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক। ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী–৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তাঁর স্ত্রী তহুরা হকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের ব্যাংক হিসাবে প্রায় আড়াই হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি।

আজ সোমবার বিকেলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি জানান। কমিশনের সহকারী পরিচালক মো. মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা–১–এ মামলাটি করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, এনামুল হকের বিরুদ্ধে ১৮ কোটি ৮ লাখ ২৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর ২২টি ব্যাংক হিসাবে ২ হাজার ২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া এনামুল হকের স্ত্রী তহুরা হকের নামে অপর মামলাটি করা হয়। তাঁর বিরুদ্ধে ৭ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৮২৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা