হোম > সারা দেশ > রাজশাহী

হামলা মামলায় বগুড়ায় আ.লীগ নেতা তারা কারাগারে

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

আবদুর রহিম তারা। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ নেতা আবদুর রহিম তারাকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিএনপির মিছিলে হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ফকিরতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ভবানীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর বাড়ি বড়াইদহ দক্ষিণপাড়া গ্রামে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর বিএনপির মিছিলে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানোর অভিযোগে থানায় একটি মামলা করা হয়। মামলাটির তদন্ত চলাকালে তাঁর সম্পৃক্ততা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, ‘তদন্তের সময় আমরা নিশ্চিত হই যে আবদুর রহিম তারা ওই হামলার সঙ্গে জড়িত ছিলেন। তাই রোববার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা