হোম > সারা দেশ > রাজশাহী

বাসের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে মো. তৌফিক (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দ্রুতগামী বাস গ্রামীণ ট্রাভেলস শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তৌফিকের মৃত্যু হয়। 

এলাকা সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ীর জামাদান্নী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক রাজশাহীর চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. বাবুর ছেলে। 
 
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘জামাদান্নী মোড়ে শিশুটির নানার বাড়ি। সকালে মায়ের সঙ্গে সে জামাদান্নী আসে। গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় গ্রামীণ ট্রাভেলসের একটি বাস শিশুটিকে ধাক্কা দেয়। তখন মায়ের হাত থেকে ছিটকে শিশুটি বাসের নিচে পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’ 

ওসি আরও বলেন, ‘ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার সময় বাসলীতলা এলাকার লোকজন বাসটিকে আটক করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। বাসটি থানায় নেওয়া হয়েছে। কিন্তু শিশুর পরিবার মামলা করতে রাজি না। তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’    
 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা