হোম > সারা দেশ > নওগাঁ

রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে মনির উদ্দীন (২৩) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার একডালা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনির উদ্দীন একই গ্রামের মকবুল হোসেন মকুর ছেলে। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ‘আজ সকালে বিদ্যুতায়িত হয়ে মনির উদ্দীন নামের এক যুবক মারা যাওয়ার সংবাদ পেয়েছি। তবে এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি।’ 

স্থানীয় সূত্রে জানা গেছে, মনির উদ্দীন ব্যাটারিচালিত ভ্যানের চালক। প্রতিদিনের মতো ভ্যান চালিয়ে এসে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চার্জে দিয়ে রাখেন। আজ শুক্রবার সকালে বিদ্যুতের বোর্ড থেকে চার্জার খোলার সময় বিদ্যুতায়িত হন তিনি। আশপাশের লোকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা